বিয়ের ৪ মাস পরেই চোখে জল নেহার

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১ , ০৫:২৩ পিএম


নেহা কাক্কর,
নেহা কাক্কর

বেশ হৈচৈ ফেলে দিয়েই বিয়ে করেছেন বলিউড গায়িকা নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং। প্রেমের বিয়ে তাদের। হঠাৎ কী হলো যে বিয়ের ৪ মাস না পেরুতেই গায়িকার চোখে জল চলে এলো।  

বিজ্ঞাপন

নেহা এবং রোহানপ্রীতের ভালোবাসার শুরুটা রূপকথার গল্পই তারা শেয়ার করলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে।

রোহান আর ৫টা দিনের মতোই দিন শুরু করেছিলেন। একটা ফোন ঘুরিয়ে দিলো জীবনের মোড়।

বিজ্ঞাপন

রোহানের ভাষ্য ছিল এমন, আমি আমার পাগড়ি বাঁধছিলাম। তখন আমি চণ্ডীগড়ে। ওর(নেহার) ম্যানেজমেন্টথেকে তখন ফোন আসে। জানতে চাওয়া হয় নেহার একটি ভিডিওতে আমি ওর সঙ্গে কাজ করব কিনা।

তখন নেহা তার চোখে শুধুই একজন তারকা। বলিউডের প্রথম সারির গায়িকা। ফলে এই কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান পাঞ্জাব ইন্ডাস্ট্রির উঠতি এই গায়ক।  

বিজ্ঞাপন

সেদিনের কথা মনে করে রোহান বলেন, মনে আছে আমি যখন ঘরে ঢুকেছিলাম, নেহা সেখানেই বসেছিল। সেই মুহূর্তটা আমার জীবন বদলে দিয়েছিল।

তিনি মনে করেন, ‘নেহু কা বিয়া’ গানের সঙ্গেই নেহা-রোহানেরও ভাগ্য লিখেছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রোহানের মুখে এই ভালোবাসার কথা শুনে আবেগে ভেসেছেন নেহাও। চোখের জল চিকচিক করছিল তার। রাখঢাক না করেই সকলের সামনে জড়িয়ে ধরলেন রোহানকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।  

এম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission