ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্য গল্প

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কলকাতার পরিচিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (৪২) রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

রাহুলের আকস্মিক মৃত্যুতে টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও উঠছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় যখন সবাই আইপিএলের ম্যাচ দেখার অপেক্ষায়, ঠিক তখনই আসে অভিনেতার মৃত্যুসংবাদ।

সেদিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তালসারি সৈকতে। হঠাৎ করেই সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল।

কেউ কেউ জানিয়েছেন, শুটিং প্রায় শেষের দিকেই এই দুর্ঘটনা ঘটে এবং ইউনিটের সদস্যদের সামনেই তিনি পানিতে ডুবে যান।

ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, আগের দিনও সেখানে শুটিং হয়েছিল। সেদিন একটি দৃশ্যে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন রাহুল ও সহঅভিনেত্রী শ্বেতা। তারা পানিতে খেলছিলেন, আর পেছন থেকে ক্যামেরা ধারণ করা হচ্ছিল। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে এগিয়ে গেলে হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন। ইউনিট থেকে চিৎকার করে তাকে এগোতে নিষেধ করা হলেও ততক্ষণে পানির স্তর গলা পর্যন্ত উঠে যায়। তিনি হাবুডুবু খেতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ইউনিটের ১০–১২ জন সদস্য তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি প্রচুর পানি গিলে ফেলেছিলেন।

তিনি আরও জানান, আশপাশের নৌকা থেকে দড়ি ফেলে এবং ইউনিটের সদস্যদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করা হয়। তখনও তার জ্ঞান ছিল। পরে দ্রুত তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে সক্রিয় ছিলেন রাহুল। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম— সব ক্ষেত্রেই ছিল তার বিচরণ। সম্প্রতি তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন, যেখানে তার ও শ্বেতার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও তাকে দেখা গেছে।

আরও পড়ুন

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। থিয়েটার দিয়েই তার অভিনয়জীবনের শুরু, এবং তিনি প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন।

বড়পর্দায় তার অভিষেক হয় ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যা মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এরপর ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ নানা চলচ্চিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেন এই অভিনেতা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এবার সেই গানের দৃশ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুলেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেত্রী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেকটি রূপ। জাহ্নবীর ভাষায়, প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া এসব যৌন নিপীড়নেরই আরেক রূপ। আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন। নারীর শরীর, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারী কোনো বিষয়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। তার ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে। জাহ্নবী আরও বলেন, একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকরভাবে ছবি ধারণের অনুমতি কেউ পেয়ে যান না। একজন নারী কী পরবেন, কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন এসব একান্তই তার ব্যক্তিগত অধিকার। সাম্প্রতিক এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর একটি সমস্যার অংশ হিসেবে উল্লেখ করেন জাহ্নবী। তার মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও নারীদের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়। পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুধু নারীদের বা মেয়েদের নিরাপদ থাকার পরামর্শ দিলেই হবে না; একই সঙ্গে যে মানসিকতা অন্যের সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করে, সেটিও বদলাতে হবে। এ সময় এআই-নির্মিত ওই আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীকে ধন্যবাদ জানান জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো তারকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বার্তার শেষদিকে নারীর প্রতি সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে জাহ্নবী বলেন, একজন নারী শুধু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তার শরীর যখন তার নিজের, তখন তার ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তার নিজের। আরটিভি/এসকে
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
আরও পড়ুন
ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর, হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার