তৃতীয় বিয়ে করলেন কণ্ঠশিল্পী হাবিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ , ০২:১৯ পিএম


তৃতীয় বিয়ে করলেন কণ্ঠশিল্পী হাবিব
কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা

তৃতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হলেন দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। বিষয়টি নিশ্চিত করে তার বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ জানান, হাবিবের স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাবিব ও শিফার বিয়ে হয়েছে। যদিও গ্রামের বাড়িতে থাকার কারণে সেই বিয়েতে ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন না। 

গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার বিয়ের খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া হঠাৎ একটি ঘটনা আপনাদেরকেও জানাতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)।’

বিজ্ঞাপন

স্ট্যাটাসে হাবিব আরও বলেন, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা শোবিজের সঙ্গে জড়িত। মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হাবিব ওয়াহিদ ২০০৩ সালে নিজের পছন্দে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

আরও পড়ুন...
সৌদি আরবের মতো ধর্ষকদের শাস্তি দেয়ার কথা বললেন কঙ্গনা
কেন নতুন বিতর্কে রিয়া?

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission