ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন গান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

'ফুটবল ফুটবল' শিরোনামে আগামী ১০ জুন সঙ্গীতা মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আরমান খানের কথা, সুর ও সঙ্গীতে আসছে নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। বিশ্বকাপের উন্মাদনায় সমগ্র বাংলাদেশের মানুষের উচ্ছাসকে উজ্জীবিত করতে বিশ্বকাপ ফুটবল নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে।

ফুটবল ফুটবল’ গানটি নিয়ে আরমান খান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সব ফুটবলপ্রেমীর জন্য অন্য রকম এক আনন্দের উপলক্ষ। ফুটবলপ্রেমীদের মনে রং ছড়িয়ে দিতেই এ আয়োজন। গানটির শিল্পী বিজয় মামুনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার কথা ও সুরে অনেক জনপ্রিয় গান রয়েছে। আমাদের ব্যান্ড সংগীতের অগ্রজ শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের কণ্ঠে তার লেখা ও সুরের গান শুনে বড় হয়েছি। আমারও স্বপ্ন ছিল তার লেখা ও সুরের গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

আরমান খানের সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ছেলে। ১৯৭৭ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকায় জন্ম নেওয়া আরমানের বেড়ে ওঠা সংগীতময় পরিবেশে।

নব্বইয়ের দশকের শেষভাগ এবং দুই হাজার দশকের শুরুতে বাংলা ব্যান্ড ও আধুনিক গানের জগতে দ্রুত পরিচিত হয়ে ওঠেন আরমান খান। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের কণ্ঠে ‘চান্দের বাতির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’ ও ‘লাল বন্ধু নীল বন্ধুসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজন তার। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে মাত্র তিন বছরে তিনি প্রায় ২৩টি অডিও অ্যালবামের কাজ সম্পন্ন করেন। সে সময় দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী