আরটিভিতে জোভান-ফারিণের 'গহনা'

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ , ০৩:০৫ পিএম


আরটিভিতে জোভান-ফারিণের 'গহনা'
ছবিতে জোভান ও তাসনিয়া ফারিণ।

জোভান ও তাসনিয়া ফারিণ অভিনীত নাটক 'গহনা'। পছন্দের গহনা, সংকট, সম্ভাবনা, পরিবার ও ভালোবাসার অদ্ভুত টানাপোড়েনের এই গল্পে অভিনয় করেছেন তারা।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম স্বপনের গল্প এবং অপূর্ণ রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট।

নাটকটিতে জোভান-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, জাকির হোসেন রাসেল,  আফরোজা শশী, তৃণা, তিতলী পাপিয়া, হ্যাপি, আরাবী প্রমুখ।

বিজ্ঞাপন

এটি প্রযোজনা করেছে সরকার মিডিয়া। গহনার নির্বাহী প্রযোজক শাহেদ চৌধুরী। এইচ এম জামানের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রমজান আলী।

নাটকটি আগামী বৃহস্পতিবার রাত  ৮ টায় জনপ্রিয় বেসরকারি আরটিভিতে প্রচারিত হবে। একই দিনে রাত ৯ টায় সরকার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission