ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে তিথির হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে চলছে চরম উত্তেজনা। গত ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর পর থেকেই অভিযোগের আঙুল উঠেছে আলভী এবং তার সহকর্মী ইফফাত আরা তিথির দিকে।

এই ঘটনার সুষ্ঠু বিচার ও আলভী-তিথিকে বয়কটের দাবিতে গতকাল রাজধানীর বিএফডিসি গেটের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ ব্যানারে এক মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। তীব্র এই বিতর্কের মুখেই নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার সঙ্গে হওয়া ব্যক্তিগত আলাপচারিতার ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেছেন অভিনেত্রী তিথি।

ইকরার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাহের আলভীর সঙ্গে ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্কের জেরে ইকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই মনস্তাত্ত্বিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান ইতিমধ্যে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। সম্প্রতি নেপালে একটি নাটকের শুটিংয়ে আলভী ও তিথির একসঙ্গে যাওয়া এবং সেখানে তিথির জন্মদিন উদযাপন নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা তুঙ্গে ওঠে। ২৮ ফেব্রুয়ারি নেপাল থেকে ফেরার দিনই ইকরার মৃত্যু সংবাদ প্রকাশ্যে এলে গুঞ্জন আরও ঘনীভূত হয়।

বিতর্কের ঝড়ে বিদ্ধ ইফফাত আরা তিথি তার দীর্ঘ ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, ভেবেছিলাম প্রশাসনের প্রয়োজনে এই প্রমাণগুলো দিব, সবার সম্মান রক্ষার্থে পাবলিকলি কিছু বলব না। কিন্তু যেভাবে আমাকে অপপ্রচার ও হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাতে আর চুপ থাকা গেল না।

তিথি ইকরার সঙ্গে তার ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে দেখানোর চেষ্টা করেছেন যে, তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সেখানে ইকরা নিজের পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা এবং ডিপ্রেশন নিয়ে তিথির সাথে মন খুলে কথা বলতেন।

আরও পড়ুন

তিথি তার পোস্টে আরও বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা তার কখনোই ছিল না। বরং তিনি সবসময় ইকরাকে নিজের পায়ে দাঁড়াতে এবং কাজে সক্রিয় হতে উৎসাহ দিয়েছেন।

একটি চ্যাটের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব। বরং বলেছি, তুমি তার কুইন বা রানি। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি আরও বলেন, ওকে নিজের জীবন নিয়ে নেওয়ার জন্য আমি কেমন করে উস্কানি দিব? আমি তো তাকে সবসময় আগলে রাখার পরামর্শ দিয়েছি।

তিথির ফেসবুক পোস্টে ইকরার পরিবারের সঙ্গে তার দূরত্বের বিষয়টিও উঠে এসেছে। তিথির দাবি অনুযায়ী, ইকরা ২০১৮ সালে তার বাবার কাছে বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরিবার থেকে কোনো সাপোর্ট পাননি, যা থেকে তার মনে দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল। তিথি লেখেন, একটা মেয়ে যত যা-ই হোক নিজের বাবা-মাকে নিয়ে মিথ্যা বলবে না। ওর মনে ওর পরিবার নিয়েও অনেক কষ্ট ছিল। ও ফিল করত যে ওর পরিবার ওকে নিজের হালে ছেড়ে দিয়েছে।

পোস্টের শেষে তিথি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ করেছেন, যদি তার নিজের কোনো ক্ষতি হয় তবে যেন তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী
ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি