নায়িকা তমা মির্জার নগ্ন ভিডিও প্রকাশের হুমকি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ , ১২:৫৭ পিএম


তমা×অভিনেত্রী×বিবাহ×বিচ্ছেদ×স্বামী×আত্মহত্যা×গণমাধ্যম×চিন্তা×
ছবি সংগৃহীত

২০২০ সালের ডিসেম্বরে বিবাহবিচ্ছেদ ঘটে অভিনেত্রী তমা মির্জা ও তার স্বামী হিশাম চিশতীর। এরপর তারা একে অপরের বিরুদ্ধে মামলাও করেন। তবে এবার নতুন করে আবার আলোচনায় আসলেন তমা- হিশাম। সাম্প্রতিক তমার সাবেক স্বামী হিশাম চিশতী ফেসবুক লাইভে তমার 'নগ্ন ভিডিও' প্রকাশে হুমকি দিয়েছেন। 

বিজ্ঞাপন

সেখানে তিনি ১৬ বছরের কম বয়সীদের তার ফেসবুক লাইভটি না দেখার অনুরোধ করে লিখেন, আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করবো কিভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে সে (তমা) শুয়েছে। আমার কাছে সব ধরনের প্রমাণ আছে এবং আমি সব ভিডিও প্রকাশ করবো।

হিশাম আরও লিখেন, `খুব তাড়াতাড়ি এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে নাকি করবে না। এসব নিয়ে আমার চিন্তার সময় নেই। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। তবে আমি মনে করি তার এটাই প্রাপ্য।

বিজ্ঞাপন

সাবেক স্বামী হিশামের হুমকির পর এ নিয়ে এখনও মুখ খোলেননি তমা মির্জা। তবে তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এসব বিষয় নিয়ে কথা বলতে চান না। অন্যদিকে হিশামের পক্ষ থেকেও এ ব্যাপারটি নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১০ সালে  এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। এছাড়াও শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন...
বিরাট কোহলির  সঙ্গে খেলতে চান সানি লিওন!

বিজ্ঞাপন

জিএম/জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission