৮০০ সিনেমার অভিনেতা গাঙ্গুয়া কেমন আছেন?

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ , ১১:২৮ এএম


গাঙ্গুয়া
গাঙ্গুয়া

তার প্রকৃত নাম পারভেজ চৌধুরী। তবে সিনেমাপ্রেমীদের কাছে গাগুয়া নামেই পরিচিত তিনি। জানা যায়, এই অভিনেতা ওস্তাদ মানেন প্রয়াত অভিনেতা জসিমকে। জসিমই তার নাম দিয়েছিলেন গাঙ্গুয়া। সেই থেকে সিনেমায় গাঙ্গুয়া নামেই পরিচিত হতে থাকেন এই ভয়ংকর খলঅভিনেতা।  

বিজ্ঞাপন

ক্যারিয়ারে জসিম, মান্না, রুবেলের মতো তারকাদের বিপরীতে খলনায়ক হয়ে অভিনয় করে সুনাম অর্জন করেছেন।  গাঙ্গুয়ার চিৎকার, দরাজ কণ্ঠস্বর, আগ্রাসী অভিনয় দর্শকের মনে ভীতির তৈরি করত। পর্দায় গাঙ্গুয়া মানেই যেন ভয়ংকর খারাপ মানুষ।  

ক্যারিয়ারে ৪৭ বছর ধরে সিনেমা জগতে কাজ করা এই অভিনেতা বর্তমান ব্যস্ততা নিয়ে বলেন, এখন তো হাতে ছবি নেই। ইউটিউবে টুকটাক কাজ করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

গাঙ্গুয়া বলেন, ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই। গ্রামের সাধারণ একজন ছেলে ছিলাম। সেখান থেকে ঢাকা শহরে এসেছি। তারপর এতগুলো সিনেমায় অভিনয় করলাম। তাই আমার কাছে মনে হয় পুরোপুরি সফল হয়েছি চলচ্চিত্রে এসে।

বিজ্ঞাপন

গাঙ্গুয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মাস্তান রাজা’, ‘কালিয়া’, ‘প্রেম গীত’, ‘নূরা পাগলা’, ‘জ্যান্ত কবর’, ‘ক্ষুধার জ্বালা’, ‘লাল বাদশা’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘হিংসা’, ‘দুই নাগিন’, ‘বাঘা-বাঘিনী’, ‘ফাঁসি’সহ বেশ কিছু চলচ্চিত্র।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission