হঠাৎ কেন ভাইরাল আহমেদ শরীফ?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ , ০৯:১১ এএম


হঠাৎ কেন ভাইরাল আহমেদ শরীফ?
সংগৃহীত

ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরেই রিল লাইফ থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের উপস্থিতির জানান দেন এই অভিনেতা।

সম্প্রতি তার পোস্ট করা দুটি ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে। ছবিতে মাথায় গুচ্চির টুপি পরে স্ত্রীর সঙ্গে পোজ দিয়েছেন তিনি। তার স্ত্রী মেহরুন আহমেদের পরনে ছিলো লাল টুকটুকে শাড়ি। বাংলা সিনেমাপ্রেমীরা তাদের সুস্থতা কামনা করেছেন। আবার তার অভিনয় মিস করেন বলেও অনেকে মন্তব্য করেছেন।

গেলো মঙ্গলবার (৩০ মার্চ) পোস্ট করা সেই ছবি দুটোর ক্যাপশনে আহমেদ শরীফ লিখেছেন, ‘আমার সহধর্মিণী মেহরুন আহমেদ, যার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’

প্রসঙ্গত, প্রায় আট শতাধিক বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সফল এই খলনায়ক। ব্যক্তিজীবনে স্ত্রী মেহরুন আহমেদের সঙ্গে সুখের দাম্পত্যে এক কন্যার জনক তিনি।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission