ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেয়ের স্মৃতি হাতড়ে কাঁদছেন কারিনার বাবা কায়সার হামিদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন তার বাবা, দেশের ফুটবলের কিংবদন্তি ডিফেন্ডার ও সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক কায়সার হামিদ।

তিনি গণমাধ্যমকে বলেন, কারিনাকে আর আমরা পাব না—এই কথাটি বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি ফুটবলার।

মেয়ের ঘরের প্রতিটি জিনিস, দেয়ালে টাঙানো ছবি, শখের পুতুল—সবকিছুই এখন কেবল স্মৃতি হয়ে তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় কারিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শেষ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো যায়নি।

আরও পড়ুন

কারিনার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তার বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ঘরের প্রবেশদ্বারের নামফলক, যেখানে পরিবারের সদস্যদের নাম লেখা ছিল, তা এখন আর সহ্য করা যাচ্ছে না।

কারিনার দুই ভাই তাকে বাঁচাতে নিজেদের লিভার দিতেও প্রস্তুত ছিলেন বলে জানা গেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুযোগ হয়নি।

চিকিৎসার সময় পরিবারের সদস্যরা পাশে থাকলেও মৃত্যুর খবর শুনে পুরো পরিবার ভেঙে পড়ে। কারিনার ঘরজুড়ে এখন শুধুই নিঃশব্দ স্মৃতি আর কান্না।

মাঠে একসময় যিনি ছিলেন দেশের গর্ব, আজ তিনি এক সন্তানের শোকে বিধ্বস্ত পিতা—এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোক নেমে এসেছে দেশের বিনোদন ও ক্রীড়া অঙ্গনজুড়ে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম