মমতাজের 'ভয়ংকর সুন্দর'র গান ইউটিউবে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৬ এপ্রিল ২০১৭ , ০৪:১৯ পিএম


মমতাজের 'ভয়ংকর সুন্দর'র গান ইউটিউবে

অনিমেষ আইচের মুক্তি প্রতীক্ষিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া গান ইউটিউবে প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

‘ফিরবো না আর ঘরে’ গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স-মমতাজের একসঙ্গে প্রথম কাজ এটি।

‘বটের ছায়া, ঘরের দাওয়া, সেই সে পুকুর পাড়/ ভালো থাকিস ভুলে থাকিস, এই আছে বলার’ কথার গানটি লিখেছেন আসিফ ইকবাল।

বিজ্ঞাপন

অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত ও ভাবনা।

ওপার বাংলার কথাশিল্পী মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

বিজ্ঞাপন

এ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার।

ছবিটিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম।

বিজ্ঞাপন

সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির সহযোগিতা ও টেলিভিশন প্রচার স্বত্ব আরটিভির।


এইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission