আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর : পিন্টু ঘোষ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ , ০৪:০১ পিএম


আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর : পিন্টু ঘোষ

'আজান' বিতর্কের প্রতিবাদে ভারতের গায়ক সনু নিগামকে একহাত নিলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাসে চিরকুট ব্যান্ডের সাবেক এ সদস্য সনু নিগামকে নিয়ে তার বিরক্তির কথা তুলে ধরেন।

পিন্টু ঘোষ লেখেন, '...সনু নিগমের গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভাল লাগে নাই, কিন্তু আমি তো তা বলিনি। সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল'।

আজানের প্রসঙ্গে এ শিল্পী বলেন, 'আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। জীবনে বহুবার এই মিষ্টি সুরে কেঁপে উঠেছি। আযানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ-কেওয়াজ বন্ধ করে দিই, সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যারা গান শিখতে আসেন, ক্লাসে তাদের প্রথম কাজ খালি গলায় আজান আর জাতীয় সঙ্গীত গাওয়া। তারপর অন্য আলাপ। জানি না কে কীভাবে নেবেন, আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর তাবত সুর যার মধ্যে বিদ্যমান তার নাম আজান।

গেলো সোমবার সকালে সনু নিগাম টুইটারে লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।

তিনি আরো লেখেন, মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ। সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেছেন।  

এমন মন্তব্যের পর থেকেই তোপের মুখে পড়েছেন সনু।

এইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission