নিষিদ্ধ হলেন যশ, দায়ী মধুমিতা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ , ১০:৩১ পিএম


নিষিদ্ধ হলেন যশ, দায়ী মধুমিতা!
যশ দাশগুপ্তের সঙ্গে মধুমিতা সরকার

প্রেম, বিয়ে ও সন্তান বিতর্কে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি আগেও একটি বিয়ে করেছিলেন। তবে নিজের সেই অতীত অনেকটা আড়ালেই রেখেছেন এই অভিনেতা।

সম্প্রতি জানা যায়, আগের সংসারে ১০ বছর বয়সী এক ছেলের বাবা যশ। এদিকে তারকা অভিনেত্রী নুসরাতের সদ্যজাত সন্তানের বাবাও তিনি। ইতিমধ্যে দুই ছেলের কথা স্বীকার করে নিয়েছেন এই অভিনেতা। বিপত্তি বাঁধে সেখানেই। যশের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বেজায় ধাক্কা খেয়েছেন তার অনুরাগীরা।

জানা যায়, যশের এমন অনেক অনুরাগী আছেন যারা তার পাশে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। এই অভিনেতাকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েছেন তারা। এমনকি যশকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানায় তার অনুরাগীরা।

এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। এমনকি সেই পোস্টে অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ছোট পর্দায় এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে তাদের রসায়ন দর্শক হৃদয়ে আজও জায়গা দখল করে রয়েছে।

দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি ফের একসঙ্গে কাজ করেছেন যশ-মধুমিতা। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ্যমে ফিরেছেন তারা। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা।

সূত্র: আনন্দবাজার

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission