ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩০ বছর পর পুনরায় চালু টাঙ্গাইলের সিনেমা হল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে।

শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে 'নিউ রওশন টকিজ' নামে কার্যক্রম শুরু করেছে পঞ্চাশের দশকে নির্মিত এই সিনেমা হলটি।

নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেন প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তার সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।

গত ৩০ মে ব্যবসাসফল চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর প্রিমিয়ার প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুনরায় কার্যক্রম শুরু করে সিনেমা হলটি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ব্যবসায়িক মন্দার কারণে প্রায় ৪৬ বছর পুরোনো এই হলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বর্তমানে নিউ রওশন টকিজে চারটি ক্যাটাগরিতে মোট ১৩৬টি আসনের ব্যবস্থা রয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইউনিপ্লেক্স মডেলে পরিচালিত এই হলে প্রতিদিন একই চলচ্চিত্রের চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত রকস্টার মুভির শো চলছে।

এ বিষয়ে মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি রায়হান মাহমুদ বলেন, ফিল্ম নিয়ে কাজ করার সুবাদে সিনেমা হল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদেরও মনে হয়েছে টাঙ্গাইলে একটি আধুনিক সিনেমা হলের প্রয়োজন রয়েছে। পরবর্তীতে প্রবাল ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করার মাধ্যমে হলটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটি হলটির প্রচারণা কার্যক্রম এবং বিভিন্ন পার্ট-টাইম কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকবে।

আরও পড়ুন

সিনেমা হলটির বর্তমান কর্ণধার তানভীর হোসেন প্রবাল বলেন, ছোটবেলায় এই সিনেমা হলেই বসে সিনেমা দেখেছি, এখান থেকেই চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসার শুরু। দীর্ঘদিন বন্ধ থাকার পর টাঙ্গাইলের দর্শকদের জন্য আবারও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশে সিনেমা উপভোগের সুযোগ তৈরি করার চেষ্টা করেছি। ঢাকার একটি আধুনিক সিনেপ্লেক্সে দর্শকরা যেসব সুবিধা পেয়ে থাকেন, সেসব সুবিধার অধিকাংশই এখানে নিশ্চিত করা হয়েছে। আমাদের লক্ষ্য টাঙ্গাইলের মানুষকে মানসম্মত সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া।

হল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে টিকিট শুধুমাত্র অফলাইনে পাওয়া গেলেও খুব শিগগিরই অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ