কাটাপ্পায় বিরক্ত অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৫ মে ২০১৭ , ১১:২৮ পিএম


কাটাপ্পায় বিরক্ত অক্ষয় কুমার

টুইঙ্কেল খান্না সবসময় সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম টুইটারে মজাদার পোস্ট করে থাকেন। তবে টুইঙ্কেলের এ হাস্যরস স্বামী অক্ষয় কুমারের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বাহুবলী ২ ছবিটি দেখেছেন টুইঙ্কেল খান্না। ছবিতে কাটাপ্পার চরিত্রটি তার খুব পছন্দ হয়েছে। এতই পছন্দ হয়েছে যে মেয়ে নিতারাকেও কাটাপ্পা বলেই ডাকছেন টুইঙ্কেল। আর তাতেই বেশ বিরক্ত হয়েছেন মিস্টার খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। যদিও এতে পাত্তা দিচ্ছেন না টুইঙ্কেল।

টুইট করে একথা অবশ্য নিজে জানিয়েছেন টুইঙ্কল তবে পুরোটাই মজার ছলে। এতে তিনি জানান, বাহুবালী দেখার পর থেকে কয়েকবার আমার মেয়েকে কাটাপ্পা বলে ডাকছি। আর এটা নিয়ে তার বাবা বিরক্ত। সম্ভবত সে তার মেয়েকে রওডি নামে শুনতে চায়।

এরই মধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে ১ হাজার ১২৩ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে প্রভাষ অভিনীত 'বাহুবলী ২' সিনেমাটি। গণমাধ্যমের মতে তৃতীয় সপ্তাহে এটি ১২ শো কোটি ছাড়িয়ে যাবে।

সিনেমাটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। আক্ষরিক অর্থেই রাজামৌলির এ সিনেমা শুধুমাত্র সিনেমা নেই আর, পরিণত হয়েছে মহাকাব্যে।

কল্পনা ও ভিএফএক্স এফেক্টের নিপুণ মিশেল এ সিনেমাকে আপামর ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। মার্কিন মুলুকেও সিনেমাটি নিয়ে চর্চা হচ্ছে রীতিমত।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission