ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সম্প্রতি অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

দেশের জাতীয় এক দৈনিককে তানিয়া বৃষ্টি জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন বাসাতেই আছি, পুরোপুরি বিশ্রামে রয়েছি।

তিনি আরও জানান, নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নির্ধারিত সময়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

তার ভাষায়, আমার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তারদের কাছে গিয়ে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।

অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি বলেন, দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি দীর্ঘ সময় বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান এবং চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন।

দেশে ফেরার পর তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, যা এখনই করা সম্ভব নয় এবং কয়েক মাস পর করা হবে।

সব প্রতিকূলতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে চান এই অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংরেজিতে কনটেন্ট করায় স্বামীর বকা, উৎসাহ দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজিতে কনটেন্ট তৈরি করায় স্বামীর বকা খেতেন ভারতের উত্তর প্রদেশের যশোদা লোধি। তবে স্বামীর সেই আপত্তি উপেক্ষা করে ইংরেজি শেখানোর ভিডিও বানিয়ে যাচ্ছিলেন তিনি।
ইংরেজিতে কনটেন্ট করায় স্বামীর বকা, উৎসাহ দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল
‘আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো’ ২০১৭ সালে প্রীতম হাসানের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর এই সংলাপ যেন বাস্তব জীবনেও ভিন্ন অর্থ পেয়েছিল।

আরও পড়ুন
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
চাঁদপুরে নাতির মৃত্যুর গুজবে প্রাণ গেল নানির
তৃতীয়বার অস্ত্রোপচার সম্পন্ন হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টির
দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির