ইতালিতে জমবে শাকিব-বুবলী রসায়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৬:৩২ পিএম


ইতালিতে জমবে শাকিব-বুবলী রসায়ন

শাকিব খান ও বুবলীর রসায়ন নিয়ে কম জলঘোলা হয়নি। তারা দু'জন রোমান্স করতে ইতালি যাচ্ছেন! আলোচিত ছবি 'রংবাজ'র গানের শুটিং এ অংশ নিতেই তাদের এ সফর। জানালেন পরিচালক আবদুল মান্নান।

বিজ্ঞাপন

ইতালিতে চারটি গানের শুটিং হবে। এরই মধ্যে ছবির এডিটিং শুরু হয়েছে। বুধবার (আজ) রাতেই  ঢাকা ছাড়বে 'রংবাজ'র শুটিং ইউনিট।

গুঞ্জন রয়েছে ‘রংবাজ’ ছবিকে কেন্দ্র করেই অপু বিশ্বাস মিডিয়ার সামনে শাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ের খবর ফাঁস করে দেন। এর পরের ঘটনা কারো অজানা নয়। অপু চাইছিলেন না বুবলী তার স্বামীর সঙ্গে ছবিতে কাজ করুক। অবশেষে তারা নিজেদের মধ্যে সমঝোতা করেছেন বলে জানা যায়।    

বিজ্ঞাপন

ঢালিউডের পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে শাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতিসহ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ১৪টি সংগঠন। তবে শাকিব সমিতির সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করে নেন।

এদিকে নিষেধাজ্ঞার মধ্যেই শাকিবকে নিয়ে শুটিং করায় ‘রংবাজে’র পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করা হয়। এরপর ছবিটি শেষ করার দায়িত্ব পান আবদুল মান্নান।

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission