চটের বস্তা কেটে জামা বানালেন উরফি (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুন ২০২২ , ০৯:৩৬ পিএম


চটের বস্তা কেটে জামা বানালেন উরফি (ভিডিও)

সিজলিং এবং বোল্ড লুকের মাধ্যমে সবসময়ই ইন্টারনেটে উষ্ণতা ছড়ান অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় তাকে। এবার চটের বস্তা কেটে জামা বানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উরফির সেই ভিডিওটি নেটাগরিকদের হাসির খোরাক জুগাচ্ছে।

চটের বস্তা দিয়ে পোশাকটি বানাতে উরফির সময় লেগেছে মাত্র ১০ মিনিট। তার সেই রিল ভিডিওতে ইতোমধ্যে দুই লাখের বেশি নেটজনতা প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য এসেছে প্রায় নয় হাজার।

ফ্যাশন চয়েসে উরফিকে যেমন সহজে অন্যদের চেয়ে আলাদা করা যায় তেমনি তার কথাবার্তাও। প্রতিনিয়ত ট্রলের শিকার হওয়া এই অভিনেত্রীর ভাষ্য, আমার বোল্ড আউটফিটের কথা তো সবারই জানা। এ জন্য আমাকে ট্রলও করা হয় বহু। সবার তো আর আমাকে পছন্দ হবে না, সবার রুচিও ভালো হবে না। ভেজিটেরিয়ানরা মাংস খায় না বলে তারা যেমন মাংসের সমালোচনা করে, আমার ক্ষেত্রেও একই ব্যাপার হচ্ছে।

তিনি আরও বলেন, যারা আমাকে নিয়ে ট্রল করেন আমি তাদের দোষ দেই না। তারা তো চিকেন বিরিয়ানির স্বাদই জানে না।

একের পর এক নিজের অশ্লীল ছবি ইনস্টাগ্রামে আপলোড করে আলোচিত উরফি মনে করেন, যারা ইন্টারনেটে সবসময় ট্রল করেন তাদের হাতে কোনো না কোনো ইস্যু তুলে দেওয়া তার দায়িত্ব।

অভিনেত্রী বলেন, তারা (ট্রলার) যেটা করছে সেটাতে যদি তারা খুশি হয়, করুক। আমি আমার কাজ করে যাব। ট্রলারদের সঙ্গে এটাই আমার সম্পর্ক, তাদের আমি কিছু দেব, তারা আমাকে কিছু দেবে। এটা একরকমের ফিফটি-ফিফটি সম্পর্ক।

প্রসঙ্গত, বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন উরফি। এর আগে তিনি বেপনাহ, কসৌটি জিন্দেগী কি, চন্দ্রা নন্দিনী, বড় ভাইয়া কি দুলহানিয়া, পাঞ্চ বিট ২-সহ বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission