ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আবারও মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো তিনি গর্ভবতী।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবরটি জানান তিনি। ভিডিওতে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

ভিডিওতে শুধু সুখবরই নয়, দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ আসে, তা নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল।

এর আগে দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে তারা আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন। করোনা মহামারির সময় বিয়ের জন্য নির্ধারিত অর্থ সমাজসেবায় দান করে আলোচনায় আসেন এই দম্পতি। একই বছরের অক্টোবর মাসে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়।

আরও পড়ুন

বিয়ের চার বছর পর এবার আবারও নতুন সদস্য আসছে তাদের পরিবারে। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি।

অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ ২ সিনেমার মাধ্যমে দর্শকের নজর কাড়েন। এরপর রকি, হইচই আনলিমিটেডসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ পাপ ও ক্যাবারেতেও দেখা গেছে তাকে।

বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ তিনি। কাহানি হামারে মহাভারত কি এবং তুঝ সাং প্রীত লাগাই সাজনাসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। এছাড়া বাংলা ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!
স্বরূপ গ্রেফতারেই মুখ খুললেন অনির্বাণ, ‘আমরা জানতাম বলেই বিরোধিতা করেছি’
গম দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি নুসরাত, সঙ্গে যশ