'অবাঞ্ছিত' শাকিব খান, নেতা হতে পারবেন কি ?

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ জুলাই ২০১৭ , ১২:১১ পিএম


'অবাঞ্ছিত' শাকিব খান, নেতা হতে পারবেন কি ?

শাকিব খান। 'আমি নেতা হব' নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ।  এতে বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেতা। শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা। একজনের নাম মিষ্টি জান্নাত ও সুপ্তি।

বিজ্ঞাপন

এ মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে আমি নেতা হব ছবির কাজ শুরু হতে পারে জানালেন শাকিব খান।

কিন্তু চলচ্চিত্রপাড়ায় তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। কারণ গেলো ২৩ জুন চিত্রনায়ক শাকিব খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয় এবং তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার। এই পরিস্থিতিতে শাকিব নতুন ছবির শুটিং করতে পারবেন কি না, এ নিয়ে এখন চারদিকে নানা কৌতূহল।

বিজ্ঞাপন

শাকিব বলছিলেন, আমি এখনো লিখিতভাবে বহিষ্কারের কোনো আদেশ হাতে পাইনি। এখন তো সবাই আমাদের চলচ্চিত্রের জন্য এগিয়ে আসছেন। সবাইকেই একসঙ্গে এই আঙিনায় কাজ করতে হবে। আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, বহিষ্কারের আগেই তারা শাকিব খানকে এই ছবির জন্য চুক্তি করা হয়েছে। তাইতো কোনো সমস্যা হবার কথা না।  

বিজ্ঞাপন

চলচ্চিত্র পরিবারের সদস্যসচিব ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, বহিষ্কারের আগেই চুক্তি হয়েছে, এখন শুটিং শুরু করবেন—এ সুযোগ দেয়া হবে না। তা না হলে কেউ কেউ পেছনের তারিখ দিয়ে চুক্তি দেখিয়ে শাকিব খানকে নিয়ে কাজের সুযোগ নেবেন। শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান। তবে এর বাইরে শাকিব খান কাজ করতে চাইলে এফডিসির কোনো টেকনিশিয়ানই তার সঙ্গে কাজ করবেন না।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission