কপাল ফেটেছে অভিনেত্রী নুসরাতের 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ০৩:৪৭ পিএম


কপাল ফেটেছে অভিনেত্রী নুসরাতের 

ভারতীয় চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা নুসরাত ভারুচা। নতুন সিনেমা ‘ছোরি টু’র শুটিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই অভিনেত্রী। আহত হয়ে  হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন তিনি। এমনকি কপালে সেলাইও দিতে হয়েছে তাকে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন আরেক অভিনেত্রী ঈশিতা রাজ। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। আর সেটা দেখেই কি হয়েছে নুসরাতের? এমন প্রশ্ন উঠেছে ভক্ত-অনুরাগীদের মনে।  

ঈশিতার পোস্ট করা ভিডিও নিজেই শেয়ার করে বিস্তারিত জানিয়েছেন নুসরাত।  ওই ভিডিও তে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। তার কপালের ফাটা স্থানে সেলাই চলছে।  

এরপরেই ক্ষীণ কন্ঠে অভিনেত্রী জানান, আমার কপাল ফেটে গেছে, সেখানে সেলাই চলছে। এরপর বন্ধুকে নিয়ে মজার ছলে নানান কথা বলতে থাকেন ঈশিতা। যার অর্থ হচ্ছে, সবই তার কপাল। তবে ভ্রুর উপর সেলাইয়ের দাগটি শেষ পর্যন্ত ভালোই দেখাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুই অভিনেত্রীর।     

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission