অভিনয়কে বিদায় জানাচ্ছেন রুশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ , ০৯:৫৭ এএম


অভিনয়কে বিদায় জানাচ্ছেন রুশা

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। তার হবু বরের নাম অণুরণ রায় চৌধুরী। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এ খবরট প্রকাশ হওয়ার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, বিয়ের পরই নাকি অভিনয়কে বিদায় জানাবেন রুশা। কারণ, চাকরিসূত্রে অভিনেত্রীর হবু স্বামী আমেরিকায় থাকেন। তাই বিয়ের পর আমেরিকায় পাড়ি জমাবেন তিনি। বিয়ের জন্য বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ঊষশী’ খ্যাত এই অভিনেত্রী। আগামী ২২ জানুয়ারি রুশার বিয়ের রিসেপশন হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় শুরু করেন রুশা। ওই সিরিয়ালের ‘ঊষশী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission