‘বনলতা এক্সপ্রেস’এর সাথে এবার ইউসিবি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০২:১০ পিএম


‘বনলতা এক্সপ্রেস’এর সাথে এবার ইউসিবি
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবার রুপালি পর্দায় নতুন এক যাত্রা শুরু করেছে। এই ঈদে বহুল প্রতীক্ষিত জনপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর সঙ্গে যুক্ত হয়েছে ইউসিবি। 

বিজ্ঞাপন

সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। ট্রেইলার থেকে দর্শকদের নজরে এসেছে যে, দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংক ইউসিবি এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। বুড়িগঙ্গা টকিজ ও হৈ চৈ স্টুডিও’র প্রযোজনায়, পরিচালক তানিম নূরের সঙ্গে ইউসিবি এই সিনেমার টাইটেল স্পন্সর। ঢালিউডে এ’টি ব্যাংকটির প্রথম বড় অংশীদারত্ব, যার মাধ্যমে তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় ইউসিবি।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের জনপ্রিয় সিনেমা ‘উৎসব’-এর নির্মাতাদের নতুন কাজ। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজসহ আরও অনেক পরিচিত মুখ।

বিজ্ঞাপন

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, গতবছর ইউসিবি অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা গ্রাহকদের ভরসার কারণেই হয়েছে। আমরা চাই নতুন প্রজন্মের সঙ্গে ব্যাংকটা আরও আপন হোক। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব আমাদের সম্পর্ক, সংস্কৃতি আর একজনের উপর আরেকজনের ভরসার মূল্যবোধ তুলে ধরে।

পরিচালক তানিম নূর বলেন, এই সিনেমাটি মূলত মানুষের গল্প সম্পর্ক, স্মৃতি আর মানবিকতার গল্প। ইউসিবির মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

বিজ্ঞাপন

দর্শকদের জন্য সুখবরও আছে। ইউসিবি তাদের গ্রাহকদের জন্য সিনেমা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে বিশেষ সুবিধা আনছে। এর মধ্যে রয়েছে সিনেপ্লেক্সে টিকিট কেনার ক্ষেত্রে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

ইউসিবি প্রযোজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission