স্ত্রীর আপত্তিকর ভিডিও বানিয়েছেন আদনান সামি, অভিযোগ ভাইয়ের!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ , ১১:৪৬ পিএম


স্ত্রীর আপত্তিকর ভিডিও বানিয়েছেন আদনান সামি, অভিযোগ ভাইয়ের!

বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামির। তার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও বানানোর অভিযোগ তুলেছেন গায়কের ভাই জুনায়েদ সামি খান।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জুনায়েদ সামি লিখেছেন, ‘আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না। সে (আদনান সামি) তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিল।’

তিনি আরও লেখেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করতেই পারেন। তবে সেটা নিজেদের মধ্যেই রাখা উচিত। কিন্তু আদনান সামি সেই ভিডিও আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দিয়েছে।’

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, আদনান সামির বিরুদ্ধে তার জন্ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তার ছোট ভাই জুনায়েদ সামি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। আমিও সেই হাসপাতালেই জন্মেছি, ১৯৭৩ সালে। কিন্তু সে (আদনান সামি) বলে বেড়ায়, তার জন্ম ইংল্যান্ডে। এছাড়াও সে ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে। এরপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরবর্তীতে আবুধাবি থেকে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন।’

এদিকে নিজের সঙ্গীত ক্যারিয়ারের ব্যর্থতাও আদনান সামির ওপর চাপান জুনায়েদ। তার ভাষ্যমতে, ‘সবাই বলত আমি ওর (আদনান সামি) চেয়ে ভালো গান গাই। কিন্তু সে কোনোদিনও আমার পরোয়া করেনি। সে একজন স্বার্থপর মানুষ। হয়তো সে ভয় পেত, আমি ওকে ছাপিয়ে যাব। আমার ক্যারিয়ারে গতি না পাওয়ার জন্য শুধুমাত্র আদনান সামি দায়ী।’

বিজ্ঞাপন

আদনান সামির বিরুদ্ধে তার ভাইয়ের এমন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। সেই স্ট্যাটাসের কারণে উল্টো তোপের মুখে পড়েন জুনায়েদ সামি। পরবর্তীতে তিনি স্ট্যাটাসটি ডিলিট করে দিলেও সেই স্ট্যাটাসের স্ক্রিনশট অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। নেটিজেনদের মতে, বড় ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছেন জুনায়েদ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission