ঈদে নিলয়-হিমির ‘পরান পাখি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ , ০৭:০১ পিএম


ঈদে নিলয়-হিমির ‘পরান পাখি’

বর্তমান সময়ের টিভি নাটকের জনপ্রিয় তারকা-জুটি নিলয়-হিমি। ইতোমধ্যে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তারা। আসন্ন ঈদুল ফিতরে ‘পরান পাখি’ নাটকের মাধ্যমে ফের পর্দায় হাজির হবেন এই তারকা জুটি।   

বিজ্ঞাপন

রোমান্টিক ঘরানার এই নাটকটির গল্প লিখেছেন ও নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ এবং এটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট।

এবারই প্রথম নাটক নির্মাণ করেছেন মাহিন। তবে এর আগে, একাধিক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।  

বিজ্ঞাপন

মাহিন আওলাদ বলেন, এবার প্রথম নাটক নির্মাণ করলেও, দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি আমি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই অভিনেতা-অভিনেত্রীসহ সবকিছু নির্বাচন করেছি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণের চেষ্টা করেছি ‘পরান পাখি’। এতে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি নিলয়-হিমিকে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

এ নাটকের প্রসঙ্গে নিলয় বলেন, অনেক দিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে একেবারেই ভিন্নভাবে দেখতে পাবে পর্দায়। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে ।

বিজ্ঞাপন

হিমি বলেন, এর আগেও মাহিন ভাইয়ের সঙ্গে আমি একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে দেখবে দর্শক।  

নিলয়-হিমি ছাড়া এই নাটকে আরও অভিনয় করেছেন রাসেল পারভেজ, মাসুম বাশার, মনিরা আক্তার মিঠু, আনোয়ার হোসেন, নূর এ কাঞ্চনসহ প্রমুখ। ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পরান পাখি’।    
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission