বিয়ে করে যেমন আছেন সালমান-দিশা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জুন ২০২৩ , ০৩:৪৪ পিএম


সালমান মুক্তাদির ও দিশা ইসলাম

একজন বিবাহিত নারীকে বিয়ে করে তুমুল সমালোচনার মুখে পড়েন আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। দুই সন্তানের জননী দিশা ইসলামকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টারও কম সময় নিয়েছিলেন তিনি।

ছোটবেলা থেকেই সালমানের ইচ্ছা ছিলো, দুটি মেয়ে সন্তানের বাবা হবেন তিনি। দিশাকে বিয়ের সুবাদে তার সেই স্বপ্ন পূরণ করতে আর অপেক্ষা করতে হয়নি। বিয়ের সঙ্গে সঙ্গেই দুই মেয়ের বাবা হয়েছেন সালমান মুক্তাদির। বড় মেয়ে আমারা ও ছোট মেয়ে আইরাকে নিয়ে বেশ আনন্দঘন সময় কাটাচ্ছেন তিনি।

বিয়ের পরপরই আলোচনায় আসে তার স্ত্রী দিশার প্রথম বিয়ে এবং দুই সন্তান নিয়ে। তবে এবার আর নেগেটিভ কোন সমালোচনায় নয় ভেসেছিলেন ভক্তাদের প্রশংসায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন করছেন ভালো থাকবেন তো তারা?

সেই সব সমালোচনার অবসান ঘটিয়ে দম্পত্য জীবনে বেশ ভালোই আছেন সালমান-দিশা। বিভিন্ন সময় বউ কিংবা বাচ্চাদের সাথে অনেক ছবি ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। বাচ্চাদের সাথে খেলাধুলা কিংবা বউয়ের সাথে খুনসুটি, সব কিছু মিলিয়ে ভক্তদের কথা ভুল প্রমাণ করিয়ে দেখিয়েছেন এই অভিনেতা।

প্রসঙ্গত, এ বছরের (৩০ এপ্রিল) বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। মঙ্গলবার (২ মে) এক সামাজিক যোাগযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান তার বিয়ের খবর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission