মেকআপ রুমে ঢুকে অঝোরে কাঁদলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ জুন ২০২৩ , ০৮:১৫ পিএম


তানজিন তিশা

তানজিন তিশা। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। সম্প্রতি শেষ করেছেন ‘শরবত’ নামের একটি ঈদুল আজহার নাটকের শুটিং। সেখানে একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

শুধু তিশাই নন, এ সময় শুটিংয়ে উপস্থিত বাকি সবাইও আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনটাই জানালেন নাটকটির পরিচালক সেরনিয়াবাত শাওন। তিনি জানান, বাবা-মেয়ের খুনসুটি ও আবেগের চমৎকার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ।

এ প্রসঙ্গে তিশা বলেন, নাটকের গল্পে রাস্তায় শরবত বিক্রি করে একটা মেয়ে, যে মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। এই মেয়ের স্ট্রাগল রয়েছে। কিছু ঘটনা আবার মজার। আবার নাটকে যে বার্তা দেওয়া হয়েছে, সেটা খুবই খারাপ লেগেছে।

তিনি আরও বলেন, বাবা-মেয়ের খুনসুটির কয়েকটি দৃশ্য ছিল। শেষে এমন একটা দৃশ্য ছিল, যে দৃশ্যের শুটিং করতে গিয়ে বারবার আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। মেকআপ রুমে গিয়েও আমি অনেক সময় ধরে কেঁদেছি।

‘শরবত’ নাটকে সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এই নাটকের মাধ্যমে প্রথমবার মামুনুর রশীদকে সহশিল্পী হিসেবে পেলেন তিনি। গত বছর বাবাকে হারান তিশা। নাটকটির শুটিংয়ের সময় গল্পের কিছু অংশে নিজের বাবাকে খুঁজে পান, আর তাই আবেগ সামলাতে পারেননি এ অভিনেত্রী।

জানা গেছে, নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। পরে একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission