তিন দশকের তিক্ততা ভুলে এক হলেন শাহরুখ-সানি (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:৩১ পিএম


সানি দেওল ও শাহরুখ খান

বর্তমানে বলিউডের বক্স-অফিসে চলছে সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার ঝড়। দীর্ঘ বিরতি ভেঙে রীতিমতো বাজিমাত করছেন এই তারকা। সিনেমার সাফল্য একদিকে যেমন সানির ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে, তেমনি অন্যদিকে অভিনেতার ব্যক্তিগত সম্পর্কের জটিলতাও যেন দূর করে দিচ্ছে।  

এবার তিন দশকের তিক্ততা ভুলিয়ে দিয়েছে সানির ‘গদর টু’। সেই আভাসই পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। নেটমাধ্যমে ‘আস্ক এসআরকে’ সেশনে সানির সিনেমার তুমুল প্রশংসা করেন শাহরুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, অনেক আগেই ‘গদর টু’ দেখেছেন শাহরুখ। আর সিনেমা দেখার আগেই তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন কিং খান।

সানিকে শাহরুখ বলেছিলেন, আমি সত্যিই ভীষণ খুশি। এই সাফল্য তোমার প্রাপ্য। সে সময় গৌরীর সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান সানি। সময় সব আঘাত সারিয়ে দেয়। আমরাও এই বিশ্বাসেই নিজেদের অতীতকে পেছনে ফেলে এসেছি। এটাই তো হওয়া উচিত।

সেই কথাই যেন রাখলেন শাহরুখ-সানি। ‘গদর টু’ সিনেমার সাফল্যের পার্টিতে একেবারে একে অন্যের কাঁধে হাত দিয়ে ধরা দেন পাপারাজ্জিদের ক্যামেরায়। এমনকি সে সময় শাহরুখকে জড়িয়েও ধরেন সানি। এভাবেই যেন তিক্ততা ভুলে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন দুই তারকা।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সানি দেওল-শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডর’। যশ চোপড়ার নির্মাণে এই দুই তারকার বিপরীতে অভিনয় করেছিলেন জুহি চাওলা। বিটাউনে কানাঘুষা শোনা যায়, মূলত এই সিনেমার কারনেই নাকি সানির সঙ্গে দূরত্ব তৈরি হয় শাহরুখের।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission