ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শাহরুখের সিনেমা দেখে কেঁদেছিলেন আমির, মুছেছিলেন ওড়নায় চোখের পানি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

পর্দায় তিনি মিস্টার পারফেকশনিস্ট, নিখুঁত অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু বাস্তব জীবনে তিনি যে কতটা আবেগপ্রবণ, তা আবারও জানালেন বলিউড জনপ্রিয় তারকা অভিনেতা আমির খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, রোম্যান্টিক ও মানবিক গল্পের সিনেমা দেখলে তিনি সহজেই আবেগে ভেঙে পড়েন। এমনকি একবার সহকর্মী অভিনেতা শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমা দেখে তিনি সিনেমা হলে বসেই কেঁদে ফেলেছিলেন।

আমির স্মরণ করেন, সেই সময় তিনি পরিচালক কারাণ জোহরের সিনেমা কুছ কুছ হোতা হ্যায় দেখছিলেন। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে বসে সিনেমাটি দেখছিলেন তিনি।

আরও পড়ুন

সিনেমার আবেগঘন দৃশ্যগুলো একের পর এক চলতে থাকায় আমির নিজেকে ধরে রাখতে পারেননি। বারবার তার চোখে পানি চলে আসে।

তিনি আরও জানান, সেই মুহূর্তে হাতের কাছে রুমাল না থাকায় পাশে থাকা রিনা দত্তের ওড়না দিয়েই চোখ মুছেছিলেন। আবেগের কারণে ওড়নার নকশা নষ্ট হয়ে গেলেও সে দিকে তখন তার কোনো খেয়াল ছিল না।

এই ছোট্ট ঘটনাটি আবারও প্রমাণ করে, পর্দার মতোই বাস্তব জীবনেও আমির খান গভীরভাবে গল্পের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

উল্লেখ্য, সর্বশেষ বড় পর্দায় আমির খানকে দেখা গেছে সিতারে জমিন পার সিনেমায়। যেখানে একজন বাস্কেটবল কোচের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
আরও পড়ুন
এক অভ্যাসেই ৬১ বছর বয়সেও আমির খানের তারুণ্য অটুট, কী সেই রহস্য
বিয়ের মাস যেতে না যেতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ানের ভিডিও ভাইরাল