প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ , ০৯:৩৪ পিএম


সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।

তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি।

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোাগযোগমাধ্যমেও। কখনও ছবি বা ভিডিও দিয়ে ভক্তদের সব সময়ই আপডেট রাখেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ২৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন।

প্রভার ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সেখানে দেখা যাচ্ছে, কোনো একটি অনুষ্ঠানে শাড়ি পড়ে গিয়েছিলেন প্রভা। সেখানে হাস্যোজ্জ্বল ছিলেন বেশ। এমনকি ভিডিওর শেষে ভক্তদের উদ্দেশে চোখে টিপও মারেন। এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি ছড়িয়ে পড়ে।

হাজারো মন্তব্যের ভিরে এক ভক্ত মন্তব্য করেন, শাড়িতেই নারী, বিশ্বাস করো জান তুমি আসলেই একটা পরি।

প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission