মিমের জন্মদিনে রাজের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ০৭:২৫ পিএম


শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) বিশেষ এই দিনে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এবার সবাইকে অবাক করে মিমকে শুভেচ্ছা জানালেন অভিনেতা শরিফুল রাজ।

নিজের ফেসবুকে মিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন রাজ। ক্যাপশনে ইংরেজিতে জানিয়েছেন শুভকামনা। যার ভাবার্থ দাঁড়ায়, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের বছরটি সুন্দর হোক কামনা করছি। শুভ জন্মদিন।

বিজ্ঞাপন

এদিকে গত বছরের এই দিনে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাজের। এতে মিমের জন্মদিনের আনন্দও অনেকটা ম্লান হয়েছিল। কেননা ওই সময় রাজের তৎকালীন স্ত্রী পরীমণি তাদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনেন।

শরিফুল রাজের ফেসবুক থেকে নেওয়া

বিজ্ঞাপন

এতে ক্ষুব্ধ মিম রাজের সঙ্গে সাইন করা ছবিগুলো থেকে নিজেকে সরিয়ে নেন। তারপর থেকে একসঙ্গে দেখা যায় না মিম-রাজকে। এবার পরীমণির সঙ্গে আলাদা হতেই সহকর্মীকে বিশেষ দিনের শুভেচ্ছা জানালেন রাজ।

প্রসঙ্গত, গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি মিম-রাজ জুটিও বেশ প্রশংসিত হয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission