বিয়ে করলেন আমিরকন্যা ইরা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ , ০৯:৩৭ এএম


বিয়ে করলেন আমিরকন্যা ইরা (ভিডিও)
বিয়ে করলেন আমিরকন্যা ইরা (ভিডিও)

অবশেষে বিয়ে করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত অভিনেতা আমির খানের একমাত্র কন্যা ইরা খান। বুধবার (৩ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমিরকন্যা। গেল বছরের নভেম্বর মাসে বাগদান সারেন ইরা-নূপুর। 

বিজ্ঞাপন

ইরার স্বামী পেশায় একজন ফিটনেস কোচ। এদিন পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে সম্পন্ন হয় ইরা-নূপুরের আইনি বিয়ের অনুষ্ঠান। 

সান্তাক্রুজ থেকে বান্দ্রায় প্রায় আট কিলোমিটার দৌড়ে সেখানে পৌঁছান নূপূর। আগেই জানা গিয়েছিল বিয়েতে অতিথিদের কাছ থেকে উপহার গ্রহণ করতে নারাজ ইরা।

বিজ্ঞাপন

তবে মুম্বাইতে আইনি বিয়ে সারলেও আগামী ৮ জানুয়ারি উদয়পুরে রয়েছে এই দম্পতির জমকালো বিয়ের অনুষ্ঠান। এরপর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইতে রয়েছে ইরা-নূপুরের বউভাতের অনুষ্ঠান। আর ওই দিনই আমান্ত্রিত বলিউডের খ্যাতিমান সব তারকরা।     

বিয়ের আগে গত ২ জানুয়ারি ইরার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। আর হলুদের অনুষ্ঠানে ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। এমনকি মুখে মেক আপের লেশমাত্র ছিল না ইরার। তবে বিয়েতে লেহেঙ্গাই পরেছিলেন ইরা।  

বিজ্ঞাপন

ইরার গায়ে হলুদের অনুষ্ঠানে মরাঠি সাজে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে। শুধু তাই নয়, শাড়ির রং আলাদা থাকলেও দুইজনের সাজ-পোশাক আর স্টাইলে বেশ মিল ছিল। ইরার বাগদানেও একসঙ্গে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে।  

এর আগে, গেল বছরের ৩ অক্টোবর ইরা-নূপুরের বিয়ের তারিখ নির্ধারণ হলেও সেটা পিছিয়ে যায়। আবার মাঝে বেশ কয়েকবার তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জনও ওঠে। কিন্তু সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে সংসার জীবনে পা রাখলেন ইরা-নুপুর। 

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission