ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

অস্কারের লড়াইয়ে সেরা ১০ সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসছে আগামী রোববার (১৫ মার্চ)। এবার সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়াই করছে ১০টি সিনেমা।

বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের চোখ এখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা সিনেমার নাম।

এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মূল লড়াইটা হবে এই দুটি সিনেমার মধ্যেই। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ডের মতো বড় বড় পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে।

অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি জয় করেছে সমালোচকদের মন।

এই দুই সিনেমা ছাড়াও তালিকায় রয়েছে ব্র্যাড পিট অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘এফ ওয়ান: দ্য মুভি’। ফর্মুলা ওয়ান রেসিং নিয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে ৬৩০ মিলিয়ন ডলার আয় করে মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে।

এ ছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ এবং ইয়োর্গস লান্থিমোসের সায়েন্স-ফিকশন থ্রিলার ‘বুগোনিয়া’ সিনেমা দুটিও আলোচনায় রয়েছে। ‘বুগোনিয়া’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন।

আরও পড়ুন

মনোনয়ন তালিকার বাকি সিনেমাগুলোর মধ্যে রয়েছে গুইলারমো দেল তোরোর পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমথি চালামে অভিনীত পিংপং চ্যাম্পিয়নের জীবনীনির্ভর ছবি ‘মার্টি সুপ্রিম’।

আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরি থেকে সেরা চলচ্চিত্রের দৌড়ে নাম লিখিয়েছে ব্রাজিলের থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ডেনিশ-নরওয়েজিয়ান নির্মাতা জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। তালিকার সবশেষে চমক হিসেবে রয়েছে নেটফ্লিক্সের ছোট বাজেটের ছবি ‘ট্রেন ড্রিমস’।

প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের এই জমকালো আসর।

রোববার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সোনার ট্রফি। ৯৮তম অস্কারের এই আয়োজন ঘিরে এখন পুরো বিশ্বের সিনেমা অঙ্গনে বইছে টানটান উত্তেজনা।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
টিউশনের আয়ে সিনেমা, ভর্তি-যুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপাতা’
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’