রাখি সাওয়ান্তের সঙ্গে যা করছেন সিমরান লুবাবা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ , ০১:৪৫ পিএম


সিমরান লুবাবা ও রাখি সাওয়ান্ত
সিমরান লুবাবা ও রাখি সাওয়ান্ত

শোবিজের ছোট্ট তারকা সিমরান লুবাবা। অন্যদিকে বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন এই দুইজন। যা এখন ভাইরাল নেটদুনিয়া। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) নিজের ফেসবুকে রাখির সঙ্গে একটি রিল ভিডিও এবং ছবি   শেয়ার করেছেন লুবাবা।

ওই ভিডিওতে দেখা যায়, সোফায় বসে রাখির সঙ্গে কথা বলছেন লুবাবা। পাশাপাশি বেশ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন রাখি-লুবাবা। 

বিজ্ঞাপন

রাখির সঙ্গে কি করছেন লুবাবা? এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের মনে। শুধু তাই নয়, ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তিন হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে ভক্তদের। 

এর আগে, গেল বছরের ২৮ নভেম্বর হিরো আলমের সঙ্গে দেখা গিয়েছিল রাখিকে। সে সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, শিগগিরই ‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা। 

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। সিনেমাটি আরাভ খান প্রযোজনা করবেন বলে জানা গেছে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission