রকিবের সঙ্গে ভিডিও দিয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৩ মার্চ ২০২৪ , ০৯:০৬ এএম


মাহিয়া মাহি ও রকিব সরকার
মাহিয়া মাহি ও রকিব সরকার

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। কিন্তু অভিনেত্রীর সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। 

বিজ্ঞাপন

গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এরপর স্বামীর পদবিও মুছে ফেলেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা।

তবে বিচ্ছেদের ঘোষণা দিলেও স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা যেন একই রয়ে গেছে মাহির। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে ঢুঁ মারলেই তার চিহ্ন পাওয়া যায়। আবার অন্যদিকে একাকিত্বে ভুগছেন বলেও প্রতিনিয়ত ফেসবুকে জানান দেন এই নায়িকা।

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘যদিও এটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে, এবং আমি তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই না, এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে।’

ওই ভিডিওতে দেখা যায়— সমুদ্র সৈকতের ধারে স্বামীর সঙ্গে বাইকে ঘুরে বেড়াচ্ছেন মাহি।

বিজ্ঞাপন

আগের মতো এখন চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারলেন না। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে বলা যায়, বিষণ্নতায় ভুগছেন মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে ক্লিক করুন 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission