তবে কি মা হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ , ০২:২৩ পিএম


পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গেল বছরের ২৪ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে। বিয়ের পর বেশ ভালোই সময় কাটছে এই দম্পতির। তবে এর মাঝেই গুজন উঠেছে— মা হতে যাচ্ছেন পরিণীতি।

কয়েকদিন আগে পরিণীতির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরেই মূলত অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ওঠে। ওই ভিডিও দেখে অনেক নেটিজেনরই ধারণা, ক্যামেরা দেখতে পেয়েই বেবিবাম্প লুকোনোরও চেষ্টা করছেন পরিণীতি।

ওই ভিডিওতে দেখা যায়— বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন পরিণীতি। অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপের সঙ্গে ডেনিমের একটি শর্ট জ্যাকেট।  অবশ্য পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্র নিজের পেট ঢাকারও চেষ্টা করেন পরিণীতি। 

তারপর থেকেই বলিপাড়ায় মা হতে যাওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে পরিণীতির। যদিও এখন পর্যন্ত পরিণীতি কিংবা রাঘব কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।   

এর আগে এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তার। এমনকি বাচ্চা তার খুবই প্রিয়। নিজেও মা হতে চান। তবে এবার সেই স্বপ্নই সত্যি হতে যাচ্ছে? এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ভক্তদের মনে।  

প্রসঙ্গত, পরিণীতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। গেল বছরের ৬ অক্টোবর মুক্তি পায় এটি। ৫৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৪৫ কোটি রুপি। এছাড়া সম্প্রতি ‘চমকিলা’ সিনেমার শুটিং শেষ করেছেন পরিণীতি চোপড়া। এতে তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission