ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিজের ফেসবুক পেজ বন্ধের পেছনে যাদের দায়ী করলেন ফারুক আহমেদ

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নাট্যাভিনেতা ফারুক আহমেদ তার ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার পেছনে পরিচিত কিছু মানুষকে দায়ী করেছেন। সম্প্রতি নিজের নতুন ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে তার আগের ফেসবুক প্রোফাইল ও পেজটি অভিযোগের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, এ অভিযোগ করেছিলেন তারই পরিচিত কিছু ব্যক্তি।

পোস্টে তিনি লেখেন, বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত একজন মিথ্যা অভিযোগ করে বন্ধ করে দেয়। যারা এই কাজটি করেছে, তারা আমার পরিচিত। কেন করেছে, তাও আমি জানি। তবে আমি কিছুই বলিনি এবং বুঝতেও দেইনি যে, কারা এ কাজটি করেছে।

তিনি আরও জানান, কয়েক মাস আগে নতুন করে ফেসবুক প্রোফাইল খোলার পর ব্যাপক সাড়া পেয়েছেন। তার নতুন প্রোফাইলে অল্প সময়ের মধ্যেই প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন, এখনো তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব আইডি থেকে ভক্তদের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভক্তদের উদ্দেশে অভিনেতার আহ্বান, তার ভেরিফায়েড ও আসল প্রোফাইলের সঙ্গেই যুক্ত থাকতে এবং ভুয়া আইডি থেকে সতর্ক থাকতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
আপডেট খবরের নামে ফেসবুক পেজ খুলে চাঁদাবাজি, অতঃপর...
২৬ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁলো আরটিভি ফেসবুক পেজ
ভাইরাল তাজুর ফেসবুক পেজ উধাও, হতাশ ভক্তরা
সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন ফারুক আহমেদ