যে কারণে নিপুণের বিপরীতে লড়ার সিদ্ধান্ত নিলেন সেই শ্রাবণ

আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ০৪:২২ পিএম


যে কারণে নিপুণের বিপরীতে লড়ার সিদ্ধান্ত নিলেন সেই শ্রাবণ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়ক শ্রাবণ শাহকে। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবুও তালিকায় আমার নাম না দেখে হতাশ হই। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ। 

বিজ্ঞাপন

নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়ার মতো লড়াতে চাই। সবাই পাশে থাকবেন।

প্রসঙ্গত, শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক জয় বাংলাতে অভিনয় করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission