নায়িকা শিল্পীকে নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিস্ফোরক মন্তব্য (ভিডিও)

আরটিভি নিউজ

বুধবার, ১০ এপ্রিল ২০২৪ , ০৪:০৭ পিএম


নায়িকা শিল্পীকে নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিস্ফোরক মন্তব্য (ভিডিও)

আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বলেন রহস্যময়ী নারী হেলেনা জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরকে।

জানা গেছে, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনিসহ আরো বেশ কয়েক জনকে সদস্য করেছে নিজের ভোট বাড়ানোর জন্য। শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায়। অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেট দুনিয়ায় ঝড় তুলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর।

হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ নিয়ে অভিযোগ তুলে নায়িকা শিল্পী বলেন, আমি এখানে হেলেনা জাহাঙ্গীরের দোষ দেখছি না। এইটির ব্যাখ্যা নিপুণের দেয়া উচিত। আমার ড্রাইভারও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কই সে তো শিল্পী সমিতির সদস্য নয়। 

নায়িকা শিল্পীর এমন মন্তব্যের পর হেলেনা জাহাঙ্গীর আরটিভিকে বলেন, আমি আমার কোন ফ্রেন্ডদের নিয়ে কখনও সমালোচোনা করি না। শিল্পীর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। ও যদি তার ড্রাইভারের সঙ্গে আমাকে তুলনা করে থাকে তবে আমি বলবো এটি তার মন মানসিকতা। আমি অন্য কাউকে নিয়ে সমালোচনা কিংবা তুলনা করবো না। আসলে এটি আমার চরিত্রে নাই। এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকম। আমি সেই সব ফ্যামিলি বিলং করি না যারা অন্যদের সমালোচনা করে। 

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission