ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি এক ঘটনার কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। লন্ডনে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ এর প্রদর্শনীতে এক ভক্ত তাকে কুরআন উপহার দেন। কারণ হিসেবে ওই ভক্ত জানান, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইনশাআল্লাহ বলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

ভিডিওতে দেখা যায়, উপহার পেয়ে হ্যাথাওয়ে হাসিমুখে ধন্যবাদ জানান। এর আগের দিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তিনি দীর্ঘ ও সুস্থ জীবন চান।’ ইনশাআল্লাহ শব্দের অর্থ হল যদি আল্লাহ ইচ্ছা করেন। যা ইসলামী ভাষায় আশা প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

একজন হলিউড অভিনেত্রীর মুখে ইসলামী শব্দ শোনার পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও, কেউ আবার নানা ব্যাখ্যা দিচ্ছেন। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী ধর্ম পরিবর্তন করেছেন কি না।

আরও পড়ুন

এদিকে নতুন ছবি মাদার মেরিতেও ভিন্ন রূপে হাজির হচ্ছেন হ্যাথাওয়ে। এতে তিনি এক সংকটে থাকা পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, তিনি এই চরিত্রের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চেয়েছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন এবং কণ্ঠস্বরও আলাদাভাবে প্রস্তুত করেছেন।

একদিকে ভাইরাল ঘটনা, অন্যদিকে নতুন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র। দুই মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যান হ্যাথাওয়ে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা
হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’