ফের একসঙ্গে মঞ্চে মাতাবেন তাহসান-জন-টনি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০৭:১৩ পিএম


ফের একসঙ্গে মঞ্চে মাতাবেন তাহসান-জন-টনি

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’র সদস্যরা নাকি এক হচ্ছেন এ খবর ঘুরে বেরাচ্ছে। আর এই গুঞ্জন উসকে দিয়েছেন তারা নিজেরাই। সবশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) একটি ভিডিও কনটেন্টের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেন, তারা একসঙ্গে চমকপ্রদ কিছু করতে চলেছেন।

বিজ্ঞাপন

‘ব্ল্যাক’র সদস্য খাদেমুল জাহান, যিনি শুরু থেকে গিটারিস্ট হিসেবে এখনও ব্যান্ডটির সঙ্গে আছেন। গণমাধ্যমকে এ বিষয়ে সবকিছু খোলাশা করেছেন তিনি।

বিজ্ঞাপন

জাহান জানান, ১০ মে একটি বিশেষ শো করতে যাচ্ছেন তারা। যেখানে ‘ব্ল্যাক’র নতুন একটি গান প্রকাশ করা হবে। এ ছাড়া ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটও উন্মুক্ত করা হবে। সেই আয়োজনেই হচ্ছে এই ব্যান্ডের প্রথম লাইনআপের পুনর্মিলন শো। যেখানে বর্তমান সদস্যদের সঙ্গে পুনরায় পারফর্ম করবেন দলছুট তাহসান খান, জন কবির, মিরাজ ও টনি।

জাহান বলেন, ১৯ বছর ওই দিন আমরা আবারও একসঙ্গে পারফর্ম করবো। সর্বশেষ আমরা ২০০৫ সালের ১৮ এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে পারফর্ম করেছিলাম।

বিজ্ঞাপন

তবে ১০ মে’র সেই আয়োজনে ভেন্যু, টিকিট ও প্রচারণাসংক্রান্ত বিষয়গুলো আজ অথবা কালের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission