ঈদে আসছে রাফীর সিনেমা, থাকছে চার নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৬ এএম


ঈদে আসছে রাফীর সিনেমা, থাকছে চার নায়িকা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মাতা রায়হান রাফী এর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ দেশের প্রেক্ষাগৃহে আসছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পোস্টারে চারজন নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

রাফী পোস্টারে উল্লেখ করেছেন, ঢাকা শহরের নারীদের দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। তিনি ঢাকা শহরকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লিখেছেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরে এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে।

বিজ্ঞাপন

বিশেষভাবে, প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়া বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’ এর মতো ব্যবসায়িক সফল সিনেমার নির্মাতা রাফী এই ছবির মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান।

বিজ্ঞাপন

ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব এবং নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission