অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী রিমু

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ০৩:৩৬ পিএম


অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী রিমু
ছবি : সংগৃহীত

সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করা অভিনেত্রী রিমু রেজা খন্দকার ভালো নেই। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে রিমুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। 

তিনি বলেন, রিমু আপুর ইনফেকশন চূড়ান্ত পর্যায়ের। সঙ্গে জ্বর। এছাড়া ছোট ছোট নানা সমস্যা দেখা দিয়েছে। চারদিন পেট প্রচুর ফুলে ছিল। স্টুল আটকে গিয়েছিল। ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম।



এর আগে বুধবার (১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রিমুর অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। তার পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে রিমু রেজা খন্দকার। 

প্রসঙ্গত, প্রয়াত চিত্রনায়িকা টিনা খানের মেয়ে হলেও সম্পূর্ণ নিজ অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়েছেন রিমু। তারই ধারাবাহিকতায় বিজ্ঞাপন, সিনেমা, শর্টফিল্ম ও নাটক― সব মাধ্যমেই দেখা গেছে তাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission