ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রথম পারিশ্রমিক দিয়ে বন্ধক রাখা মায়ের গয়না ছাড়িয়েছিলেন নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৪:১০ পিএম
নওয়াজউদ্দিন সিদ্দিকী।ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্প্রতি অভিনয় জীবনের শুরুর সংগ্রাম এবং প্রথম উপার্জনের আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, অভিনয় থেকে পাওয়া প্রথম পারিশ্রমিকের অর্থ দিয়েই মায়ের বন্ধক রাখা গয়না ছাড়িয়ে আনতে পেরেছিলেন।

সম্প্রতি বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিয়ে নওয়াজউদ্দিন প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেন।

প্রথমবার সিনেমার পর্দায় নিজেকে দেখে কেমন লেগেছিল এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, খুব অদ্ভুত লেগেছিল। নিজের মধ্যেই অনেক ভুল খুঁজে পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, আরও ভালোভাবে অভিনয় করতে পারতাম।

প্রথম পারিশ্রমিকের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, অভিনয় জীবনের শুরুতে একটি তেলের ব্র্যান্ডের প্রচারণায় পথনাটকে অভিনয় করতেন। তিনি বলেন, আমরা পাঁচ-ছয়জন অভিনেতা একটি ভ্যানে করে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ওই তেলের বিজ্ঞাপন করতাম। সঙ্গে থাকত হারমোনিয়াম ও দাফলি। অনেক সময় মানুষ জড়ো না হলে আমরা ইচ্ছাকৃতভাবে ঝগড়ার অভিনয় করতাম, যাতে ভিড় হয়। এরপর শুরু হতো পথনাটক।

এই কাজ থেকেই জীবনের প্রথম চেক হাতে পান বলে জানান নওয়াজউদ্দিন। তিনি বলেন, প্রথম চেকটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। তখন তিনি গয়না বন্ধক রেখেছিলেন। আমার প্রথম উপার্জনের টাকায় সেই গয়নাগুলো ছাড়িয়ে আনতে পেরেছিলেন।

প্রথম পারিশ্রমিকের পরিমাণ সম্পর্কে অভিনেতা জানান, তারা প্রতিদিন পাঁচ থেকে ছয়টি শো করতেন এবং প্রতিটি শোর জন্য ১০০ রুপি করে পারিশ্রমিক পেতেন। ফলে দিনে মোট ৫০০ থেকে ৬০০ রুপি আয় হতো।

আরও পড়ুন

সংগ্রামের সেই দিনগুলোর স্মৃতি আজও নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিশেষ আবেগের। কারণ, তার ভাষায়, প্রথম উপার্জনই মায়ের একটি বড় দুশ্চিন্তা দূর করতে পেরেছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি রাজ নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে স্যোশাল মিডিয়ায় আলোচনায় এসেছে।  জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে পরীমণি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন।  এসময় বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।  তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে।  তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই আলোচিত নায়িকা।  আক্ষেপের সুরে পরী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।  ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন।  আরটিভি/এসআর
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
বলিউডের জনপ্রিয় গায়কদের তালিকায় আছেন আদনান সামি। তবে তার জন্ম কিন্তু ভারত বা পাকিস্তানে নয় বরং যুক্তরাজ্যে। যদিও পরে বাবার কারণে তার পরিবার পাকিস্তানে চলে আসে সেই সূত্র ধরেই তিনি পাকিস্তানের নাগরিক। কিন্তু তিনি পাকিস্তানি নাগরিকত্ব ছেড়েছেন বহু বছর আগে। এখন তিনি পাকাপাকি  ভারতের নাগরিক। আর এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আদনাম সামি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়,  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আদনান সামিকে প্রশ্ন করেন, ভারতীয় নাগরিক কি না। আর এই প্রশ্নের জবাবে গায়ক লেখেন, সত্যিই? এত বছর পরেও আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আপনার কী মনে হয়? এমন কি গায়ক অর্থের জন্য ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়। যদিও আদনান সামি স্পষ্ট করেছেন বারবার। গায়ক জানান অর্থের কারণে তিনি কখন নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেননি।  বরং তিনি নিজের পাকিস্তানে পেশাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন।  প্রসঙ্গত, ২০০০ সালে কিংবদন্তি ভারতীয় শিল্পী আশা ভোঁসলের সঙ্গে তার যৌথ অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’ প্রকাশিত হয়। আর এই কাজটা কিন্তু হয়েছিল যুক্তরাজ্য থেকেই। কারণ গায়কের শৈশব আর পড়াশোনা সেখানেই।  অন্যদিকে, আদনান সামি ২০০১ সালে ভ্রমণ ভিসায় ভারতে আসেন। এরপর একের পর কাজের প্রস্তাব পান তিনি। ভারতের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে গান গান আদনান সামি। তার পর আর তিনি ফিরে জাননি।  আর এই গায়কের পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। তবে এরপর তিনি আর পাসপোর্ট পুনর্নবীকরণ করেননি। পরবর্তী সময়ে, ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতীয় নাগরিকত্ব পান গায়ক। আরটিভি/এসআর
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য।
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক