ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে যা বললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১২ মে ২০২৪ , ১০:২৬ পিএম


ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে যা বললেন শ্রাবন্তী
ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমের। সেখানে তিনি কথা বলেছেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে। 

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘ছেলে লিভ-ইন করুক যা-ই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই। তাই যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত।’

বিজ্ঞাপন

ওই সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ছেলে অভিমন্যু বড় হয়ে কী হবেন?

জবাবে তিনি বলেন, ‘ও যা চায়, যেটা হতে চায়, সম্মতি আছে আমার। মা হিসেবে সবসময় ওর পাশে আছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, খুব অল্প বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। এরপর জন্ম হয় ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের। তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকেনি তার। ডিভোর্স হয়ে গেলে মায়ের কাছেই বড় হয়েছেন অভিমন্যু। আর শ্রাবন্তীও তার সঙ্গে মিশেছেন বন্ধুর মতো। 

বিজ্ঞাপন

সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ। সব মিলিয়ে দারুণ ব্যস্ত তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission