উচ্ছ্বসিত আসিফ, উড়াল দিলেন লন্ডনে

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১৩ মে ২০২৪ , ১১:২৩ পিএম


উচ্ছ্বসিত আসিফ, উড়াল দিলেন লন্ডনে
ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। নতুন খবর হলো, এবার এই শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর। 

বিজ্ঞাপন

‘চিরদিনের জীবনসঙ্গিনী’ শিরোনামের গানটির প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৫ মে। এদিন সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে একটি জাঁকজমক অনুষ্ঠানে গানটি অবমুক্ত করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডনে গেছেন আসিফ আকবর। ওদিকে ভারত থেকেও যাচ্ছেন অনুরাধা পাড়োয়াল।

বিজ্ঞাপন

ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতোমধ্যে সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এবং সংগীতশিল্পী রুবাইয়াত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হিসেবে আসিফের পাশাপাশি দেখা যাবে সাবাহ বশিরকে।

এ বিষয়ে সংগীত পরিচালক রাজা কাশেফ জানান, পার্লামেন্ট ভবনে হয় রাজনীতি। কিন্তু এই প্রথমবার সেখানে হচ্ছে গান সংশ্লিষ্ট অনুষ্ঠান। এটি চাট্টিখানি কথা নয়। আর এ সবকিছুই আসিফ আকবরের প্রতি ভালোবাসা থেকে আমরা করছি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission