ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও প্রিয় দল সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক এবং বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে তার আগ্রহ আরও বেড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তার প্রিয় ফুটবলার নেইমার। তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। তবে ব্যক্তিত্বের দিক থেকে তার পছন্দ লিওনেল মেসি।

নিজের দলীয় সমর্থন নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

মজার বিষয় হলো, অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় মায়ের মতো ব্রাজিলের সমর্থক নন। তিনি আর্জেন্টিনার ভক্ত এবং মেসির সমর্থক। এ প্রসঙ্গে অপু বলেন, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সাপোর্টারও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।

বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবে দেখেন। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন সমর্থকদের উন্মাদনা চলছে, তখন তারকাদের মধ্যেও প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনায় ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও স্পষ্ট করলেন অপু বিশ্বাস।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে আসায় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসাথে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এরপর সবাইকে অনুরোধ জানিয়ে ন্যান্সি আরও লেখেন, ‘যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি জীবনের এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও শান্তির সাথে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’ জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করে পোস্টের শেষে এই গায়িকা লেখেন, ‘জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান আর শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাকে বরণ করে নিতে চাই। সবসময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে। আরটিভি/এসকে
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতো।
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
সেদিন নাস্তার টেবিলে কী বলেছিলেন সোহেল খান
বগুড়ায় একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। কথা ছিল, সেখানে কাজ শেষ করে আবার একসঙ্গে ঢাকায় ফিরবেন। তবে সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। 
সেদিন নাস্তার টেবিলে কী বলেছিলেন সোহেল খান
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!
দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ কিংবা ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, পর্দার বাইরে সেই মানুষটিই কিনা ক্যামেরা আর মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি বোধ করেন।
জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার