নির্মাতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার হুমকি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৫:০৮ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন ‘সাথ নিভানা সাথিয়া’খ্যাত অভিনেত্রী। জানিয়েছিলেন এই নির্মাতা নাকি তাকে ধর্ষণ করেছেন। তিনি অভিযোগও জানিয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু সেই মামলার কোনও অগ্রগতি হয়নি।

এবার এই বিষয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী। শুধু তাই নয়, দিলেন আল্টিমেটাম। জানালেন এবার পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) টুইট করে অভিনেত্রী সরাসরি আত্মহননের হুমকি দেন। জানিয়ে দেন তিনি যে ধর্ষণের অভিযোগ করেছিলেন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সেটার কোনও ন্যায় বিচার পাননি তিনি। একই সঙ্গে এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

নিজের পোস্টে অভিনেত্রী লেখেন, প্রায় দুই বছর হয়ে গেল যখন মুম্বাই পুলিশকে আমি আমার ধর্ষণের সঠিক দিন জানিয়েছিলাম। কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমার দিন দিন মনের অবস্থা আরও খারাপ হচ্ছে। আমি ঘুমের ওষুধ আর দুশ্চিন্তার ওষুধ খেতে খেতে ক্লান্ত। যদি আজকের মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিণাম দেখবেন প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার।

আত্মহত্যার হুমকি দিয়ে অভিনেত্রী লেখেন, অনেক দিন হয়ে গেল। আমি রোজ একটু একটু করে মারা যাচ্ছি। রোজ মরার থেকে একদিনে একবারে মরে যাওয়া ভালো যদি আপনারা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেন। এখন তো অনুরাগ কাশ্যপ আপনাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন আমি ওর বিরুদ্ধে ধর্ষণের কেস ফাইল করার পর। তাই আমি আর আপনাদের মনে রাখার বিষয় নই।

এই অভিনেত্রী  বছর দুয়েক আগে এক টুইটে অনুরাগের শিকার- রিচা চড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নাম জানান। যদিও ওই তিন অভিনেত্রী এই ঘটনায় অনুরাগেরই পক্ষ নিয়েছেন। তিন জনেই একই সুরে বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনও রকম খারাপ ব্যবহার তারা পাননি। 

এ ঘটনার বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব তিনি । যদিও দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে হাতে লেখা ছোট্ট একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে? 

অনেকেরই দাবি, এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো তিনি এমন অসংলগ্ন পোস্ট দিচ্ছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission