নতুন লুকে ভাইরাল মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২২ মে ২০২৪ , ১০:২৭ পিএম


নতুন লুকে ভাইরাল মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে বিচ্ছেদ ও নির্বাচনে হারের পর এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি। সম্প্রতি নমুনাস্বরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও। মুহূর্তেই যা হয়ে যায় ভাইরাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন মাহি। আর ক্যাপশনে লিখেছেন, ‘সেদিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম।’

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, তিনি ফুরিয়ে যাননি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ৬ দশমিক ১ মিলিয়ন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে সবাই তার অভিনয়ের প্রশংসা করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission