তানিন সুবাহর ‘মহানায়ক’

আরটিভি নিউজ

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:১০ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটক-সিনেমায় ঘটে যাওয়া বিভিন্ন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মহানায়ক’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবাহ। তার বিপরীতে রয়েছেন অভিনেতা তারিক স্বপন।

সম্প্রতি তানিনের অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নতুন এই ধারাবাহিকটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে তানিন সুবহা বলেন, বর্তমানে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আমার নতুন একটি ধারাবাহিক প্রচার হচ্ছে। সম্প্রতি নতুন এই ধারাবাহিকে যুক্ত হয়েছি। কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আমাকে ঘিরেই এর গল্প এগিয়ে যাবে। আশা করছি, বরাবরের মতো আমার নতুন ধারাবাহিকটি সবার পছন্দ হবে।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তানিন অভিনীত ‘ব্যাড গার্লস’ নামের একটি ওয়েব সিরিজ। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। নির্মাণ করেছেন সেলিম রেজা। এ ছাড়া হাফ ডজনের মতো সিনেমা মুক্তির অপেক্ষায়।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission